দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকেরা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্থানীয় নেতাদের টাকার দাবিতে ধান কেনা বন্ধ ধান পাইকারদের,ঘটনায় কৃষকেরা পথ অবরোধ করে বিক্ষোভ গঙ্গারামপুরের শুকদেবপুর এলাকায়।
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর; স্থানীয় নেতাদের টাকার দাবির অভিযোগে ধান পাইকারেরা কৃষকদের কাছ থেকে ধান কিনতে অস্বীকার করছেন। এর প্রতিবাদে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকেরা।
বিক্ষোভকারী কৃষকদের দাবি, যদি পাইকারেরা ধান না কেনে, তবে তাদের কষ্ট করে ফলানো ধান নষ্ট হয়ে যাবে। পরিস্থিতি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তাদের অভিযোগ, এলাকার কিছু রাজনৈতিক নেতা পাইকারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছেন, যার ফলে পাইকারেরা কৃষকদের থেকে ধান কিনতে চাইছেন না।
ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পথ অবরোধ তুলে দেন।
ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
বাইট – নীলকমল মুর্মু (বিক্ষোভকারী কৃষক)
বাইট – কেলোমন মার্ডি (বিক্ষোভকারী কৃষক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *