সোমবার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হল বামনগোলা থানায়।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —এবার আসন্ন কুরবানির সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি বৈঠক আয়োজন করল বামনগোলা থানার পুলিশ। সোমবার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হল বামনগোলা থানায়। উপস্থিত ছিলেন বামনগোলা থানার আইসি তরুন কুমার রায়,বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও সহ বামনগোলা থানার পুলিশ আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেদের নিয়ে শান্তি বৈঠক করেন। বৈঠকে শান্তিপূর্ণ ইদ পালনের বার্তা দেন। এবং ইদের দিনে। বেপরোয়া গতিতে বাইক না চালানোর জন্য সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

