দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, মালদা: – মালদহে তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি। দলের প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণের কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ। ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেট দিয়ে রাতারাতি মাঠের বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ। অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না, আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি,অনুরোধ পর্যন্ত করেছি, প্রয়োজনে ব্যবস্থা নিব। কড়া হুঁশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মালদা গভারমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের। উল্লেখ্য এই সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায়। সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলারের স্বামীর বিরুদ্ধে। যদিও এই বিষয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের সাফাই, কোন জায়গা দখল করা হচ্ছে না। বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। অন্যদিকে এই বিষয়ে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ কার্তিক চন্দ্র সরকার জানান, তৃণমূল কাউন্সিলরের সাফাই খেলার জন্য জায়গাটি ঘেরা হয়েছে। কিন্তু এইভাবে সরকারি জায়গা ঘেরা যায় না। আমরা অনুরোধ করেছি না হলে আগামীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

