কালো মিশমিশে গায়ে সাদা ডোরাকাটা, চকচকে দেহ, এক ঝলক দেখেই আঁতকে ওঠেন রিস্তারা শিরহী সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- কালো মিশমিশে গায়ে সাদা ডোরাকাটা, চকচকে দেহ। এক ঝলক দেখেই আঁতকে ওঠেন রিস্তারা শিরহী সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। এদিন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেই কর্মীদের নজরে আসে বাথরুমে কিছু যেন নড়ছে। প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি কী হতে পারে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর স্পষ্ট হয়—সেখানে লুকিয়ে রয়েছে দুটি সাপ। তৎক্ষণাৎ সৃষ্টি হয় চাঞ্চল্য। সাপ দুটি বিষধর কিনা তা নিয়ে প্রথমে সন্দেহ থাকলেও, আচরণ ও চেহারা দেখে ধারণা করা হয় এটি নিশ্চয়ই কোনো বিষধর প্রজাতির সাপ। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতিকে। সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পেশাদার দক্ষতায় উদ্ধার করেন দুটি বিষধর সাপ। পরবর্তীতে সেগুলিকে বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সাপ দুটি ‘মাছুয়ালাত’ প্রজাতির এবং দুটিই বিষধর।ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। সুস্বাস্থ্য কেন্দ্রের মতো একটি সরকারি পরিষেবার স্থানে এই ধরনের ঘটনা কার্যত এক প্রকার চাঞ্চল্য ছড়ায়। তবে সাপ উদ্ধারের পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাপ দুটি নিরাপদ ও সুস্থ আছে বলেও জানানো হয়েছে।

বাইট: চন্দ্রাণী ঘোষ (সি এইচ ও, সুস্বাস্থ্য কেন্দ্র)

অতনু ঘোষ (উদ্ধার কারি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *