লটারিতে পেলেন কোটি টাকা! কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন সিভিক ভলান্টিয়ার সহ তার পরিবারবর্গ।

নিজস্ব সংবাদদাতা, মালদা :-ভাগ্য খুলল এক সিভিক ভলান্টিয়ারের। লটারিতে পেলেন কোটি টাকা! কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলান্টিয়ার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়ার বৈকুন্ঠপুরের। জানা গেছে, ওই এলাকার বাসীন্দা কৌশিক ঘোষ রতুয়া থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল, তিনি মঙ্গলবার চাঁচল হয়ে’ শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাঁচলে ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। আর রেজাল্ট মেলাতেই গিয়েই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন তার হাতের টিকিটেই প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা লেগেছে। তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারবর্গকে গোটা ঘটনা জানান। স্বভাবতই পরিবারে খুশির হাওয়া হয়ে যায়। কোটিপতি সিভিক ভলান্টিয়ার কৌশিক ঘোষ জানান, বহুদিন থেকেই একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটোখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা-চিন্তার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *