বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী ২০২৫ পালিত হলো।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বালুরঘাট রবীন্দ্র ভবনে ছাব্বিশে মে সোমবার বিকেলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী ২০২৫ পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভায়ন হক, ডি এম ভি সি অমর্ত্য দেবনাথ প্রমুখ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলার স্থানীয় শিল্পীরা নজরুলগীতি ও নজরুল নৃত্য পরিবেশনের পাশাপাশি নজরুলের কবিতা আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে।
বাইট :- জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভায়ান হক।

