গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা শহরের অডিটোরিয়াম হলে মিলন উৎসব ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়বেতা শহরের অডিটোরিয়াম হলে মিলন উৎসব ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয় সোমবার, এই দিন এই মিলন উৎসব ও সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, অসীম সিংহ রায়,অসীম ওঝা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা, এই দিন মিলন উৎসবের পাশাপাশি ফের সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে সুজয় হাজরার নাম ঘোষণা হওয়াতে তাকে সম্বর্ধনা জানানো হয় ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

