আজ ইংলিশ বাজারের যদুপুর সমবায় ভবনে নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হাতাহাতি।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- যদুপুর কৃষি সমবায় সমিতির ৬৯টি আসনের ভোটের নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের মধ্যে উত্তেজনা। আগামী ১৫ই জুন সমবায় সমিতির ভোট। আজ ইংলিশ বাজারের যদুপুর সমবায় ভবনে নমিনেশন নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হাতাহাতি। নমিনেশনে বাধা ও ব্যালট পেপার ছিঁড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।

