চার দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক সিপিআইএমের ডাকে ডেবরা BDO অফিস প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চার দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক সিপিআইএমের ডাকে ডেবরা BDO অফিস প্রাঙ্গনে অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়, মূলত তাদের দাবিগুলি হলো রক্ষা করো জব কার্ড,আদায় কর কাজের অধিকার,কর্মশ্রী প্রকল্পের হিসাব, প্রকৃত বঞ্চিতদের আবাস ঘর দেয়ার ব্যবস্থা করতে হবে,ভাতা প্রাপ্যদের নিয়মিত ভাতা সহ নতুন ভাতা চালুর দাবি নিয়ে এই দিন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়, এই দিন সারাদিন ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন, উপস্থিত ছিলেন কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক। এই দিন এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বক্তারা।

