রবিবার সকালের দিকে বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায় দুই মহিলা সহ চারজনকে পাকড়াও করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, মালদা—আবারো বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ সহ চারজনকে পাকড়াও করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃত চারজনের মধ্যে তিনজন ভিনরাজ্যের বাসীন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে বৈষ্ণবনগর থানার ১৬ মাইল এলাকায় দুই মহিলা সহ চারজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। বিশেষ সূত্রে এই খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ৩৪৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ। করে জানতে পারে তাদের নাম যথাক্রমে-পবন, শান্তি, পূজা ও শ্রীকান্ত। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি উত্তর প্রদেশের সুলতানপুর এলাকায় এবং বাকি একজন উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার বাসীন্দা। ধৃতরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় পেল কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে এদিন ধৃতদের পুলিশি হেপাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।

