‘সম্প্রীতির আহ্বানে’ শীর্ষক এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে শনিবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ‘ভোরাই’ পাঠচক্রের উদ্যোগে রবীন্দ্রনাথ ও নজরুল জয়ন্তী উপলক্ষ্যে ‘সম্প্রীতির আহ্বানে’ শীর্ষক এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের রেডক্রস সোসাইটি হলে শনিবার। এইদিন প্রায় দুই শত প্রতিযোগী অঙ্কন, সংগীত, প্রবন্ধ পাঠ ও তাৎক্ষণিক বক্তৃতায় উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে রবীন্দ্রনাথ- নজরুলের ভূমিকা প্রতিযোগীরা তাদের সংগীত, প্রবন্ধ ইত্যাদির মাধ্যমে তুলে ধরেন। আলোচনা সভায় পাঠচক্রের উপদেষ্টা অনিন্দিতা জানা বলেন, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ছোট ছোট ছেলে মেয়ে থেকে সমস্ত স্তরের মানুষ যেকোন বিষয়কে গভীরভাবে অধ্যয়ন করা প্রায় ভুলে যাচ্ছে। বইয়ের সাথে সংযোগ ক্রমশ হারিয়ে ফেলছে। ‘ভোরাই’ পাঠচক্র সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, মনীষীদের জীবনী চর্চার মধ্যদিয়ে সেই চর্চাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চায়। বর্তমান সাম্প্রদায়িক অস্থির পরিস্থিতিতে রবীন্দ্রনাথ-নজরুল আজও আমাদের পথ দেখায়। তাঁদের সাহিত্য, জীবন সংগ্রাম আজও প্রেরণা দেয়। সুদীপ্তা সাঁতরা, টুম্পা গোস্বামী, চিন্ময় ভূঁইয়া, সৌমেন জানা, মৌমিতা মাইতিদের উদ্যোগ ও বিভিন্ন স্তরের মানুষের সাহায্য সহযোগিতায় আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার প্রদান সার্থক ও সুন্দর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *