পুরাতন মালদা ব্লক নাগরিক মঞ্চের উদ্যোগে শনিবার বিকালে তিরঙ্গা যাত্রা শুরু হল মঙ্গলবাড়ি সদরঘাট মোড় থেকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানের সাফল্যে ভারতীয় সেনা বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে এবার পুরাতন মালদায় তিরঙ্গা যাত্রা করল নাগরিক মঞ্চ।পুরাতন মালদা ব্লক নাগরিক মঞ্চের উদ্যোগে শনিবার বিকালে তিরঙ্গা যাত্রা শুরু হল মঙ্গলবাড়ি সদরঘাট মোড় থেকে। তিরঙ্গা যাত্রায় পা মেলালেন বিজেপির মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং। এছাড়াও উপস্থিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, বিজেপি নেত্য স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপি নেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পুরাতন মালদা নাগরিক মঞ্চের সদস্যদের নিয়ে হাতে জাতীয় পতাকা ও ভারতমাতার ট্যাবলো নিয়ে পথ পরিক্রমা করেন। ভারতমাতা ও ভারতীয় সেনা বাহিনীর নামে জয়ধুনি দিয়ে গোটা মঙ্গলবাড়ি এলাকা পরিক্রমা করেন। পরিক্রমা শেষে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে সকলে মিলে অপারেশন সিদুর অভিযানের সাফল্য উদযাপনে মাতোয়ারা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *