আত্রেয়ী নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন কালিকাপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আত্রেয়ী নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সমস্যার সম্মুখীন কালিকাপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা। হঠাৎ করে আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হুরমুরিয়ে ভাসিয়ে নিয়ে যায় চলাচলের একমাত্র বাঁশের সাঁকো। এই সাঁকোর মাধ্যমেই কালিকাপুর, বোয়ালদার, ডাকরা কলোনি সহ বেশ কিছু গ্রামের মানুষের বালুরঘাট শহরের রঘুনাথপুর এর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল। দীর্ঘদিন পাকা সেতুর দাবি করেও, পাকা সেতু মেলেনি। ফলে বাঁশের সেতু দিয়েই বালুরঘাট জেলা হাসপাতাল, স্কুল সহ শহরের সাথে যোগাযোগ ছিল। হঠাৎ জল বেড়ে যাওয়ায়, বাঁশের সাঁকো ভেসে যাওয়ায়, এখন ভরা নদীতে ঝুঁকিপূর্ণ ভাবে নৌকায় পারাপার হতে হচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত পাকা সেতুর দাবীতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *