স্ত্রীর নাম যদি আগের জায়গায় কাটা না হয়, তার দায় প্রশাসনের : সুকান্ত মজুমদার।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের নাম ভোটার লিস্টে দুই জায়গায় থাকার অভিযোগ। অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, তার স্ত্রী বিয়ের আগে জলপাইগুড়ি বাসিন্দা ছিলেন। বিয়ের পর নিয়ম অনুযায়ী আবেদন করে তার নাম ট্রান্সফার করা হয়। তার স্ত্রীর নাম যদি আগের জায়গায় কাটা না হয়, তার দায় প্রশাসনের।
যদিও তিনি জানান যে, বিষয়টি নিয়ে প্যাঁচে ফেলতে পারে তৃণমূল। তাই তিনি নিজেই তার থেকে দিয়ে নির্বাচন কমিশনে তার আগের জায়গার নাম কাটার বিষয়টির আবেদন করেন।

