বালুরঘাটের সরকারি সভাকক্ষ ‘বালুছায়া’ হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক রিভিউ মিটিং।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: আজ দক্ষিণ দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হল প্রশাসনিক রিভিউ মিটিং, যা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উত্তরকন্যা থেকে পরিচালনা করেন। এই গুরুত্বপূর্ণ সভাটি বালুরঘাটের সরকারি সভাকক্ষ ‘বালুছায়া’ হলে অনুষ্ঠিত হয়, যেখানে জেলায় প্রশাসনিক কাজকর্ম ও প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, বালুরঘাট ও অন্যান্য পৌরসভার চেয়ারম্যানরা সহ জেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগের শীর্ষ আধিকারিকরা।ভার্চুয়াল মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় (রাজ্যের মুখ্যমন্ত্রী) মুখ্যমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশ দেন। জেলার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

