ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকারগ্রাম বাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে বিএসএফের আধিকারিকদের সাথে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকারগ্রাম বাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি বিএসএফের আধিকারিকদের সাথে কথা বলেন।
বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে বিএসএফ আরো সতর্কতা নিয়েছে। শিবরামপুর সীমান্তে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নেই। হলে ফলে সেই এলাকায় বিএসএফ তৎপরতা বাড়িয়েছে। পাশাপাশি কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে চাষবাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এলাকার গ্রামবাসীদের সমস্যা শুনে, কিভাবে তাদের সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে শিবরামপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার জানান, বিএসএফ গ্রামবাসীদের নিরাপত্তা দিতে সদা সতর্ক রয়েছে। বর্তমান ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির কারণেই বিএসএফকে গ্রামবাসীদের চাষবাসের ক্ষেত্রে কাঁটাতারের ওপারে যাওয়া আসায় সতর্কতা অবলম্বন করতে হয়েছে। গ্রামবাসীরা যেমন কাঁটাতারের ওপারে পাকা ধান সময় মত কাটায় অসুবিধায় পড়েছে , তাদের আগে থেকে পারমিশন নিতে হচ্ছে, পাশাপাশি বিএসএফ চাইছে পারমিশন নিয়ে গ্রামবাসীরা একসাথে কাঁটাতারের ওপারে ধান কাটতে গেলে বিএসএফের প্রহরীরা যাতে তাদের নিরাপত্তা দিতে পারে।
এদিন সুকান্ত মজুমদার বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলার পর গ্রামবাসীদের সাথে বিকেলে আলোচনায় বসবে বিএসএফ আধিকারিকরা।
বাইট – গ্রামবাসী।
বাইট – সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

