ভারতীয় সেনা বাহিনীর সাফল্য এবং বীরত্বের জন্য সেনা বাহিনীকে কুর্ণিশ ও শ্রদ্ধা জানিয়ে রবিবার হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটায় মিছিল।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-অপারেশন সিঁদুর অভিযানে ভারতীয় সেনা বাহিনীর সাফল্য এবং বীরত্বের জন্য সেনা বাহিনীকে কুর্ণিশ ও শ্রদ্ধা জানিয়ে রবিবার হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক সভাপতি মার্জিনা খাতুনের নেতৃত্বে তুলসীহাটায় মিছিল। জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে হাঁটলেন আট থেকে আশি সকলে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম,হরিশ্চন্দ্রপুর ১ বি ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি নুরে আজম,কিষান সেলের ব্লক সভাপতি মনোজ রাম, হরিশ্চন্দ্রপুর ১ বি যুব তৃণমূলের কনভেনার সোমনাথ মিত্র, প্রাক্তন জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী ও মহিলা নেত্রী সেফালি খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *