জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দলমত নির্বিশেষে এই বৈঠকে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুকান্ত বাবু।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলির অংশগ্রহণ করা উচিত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দলমত নির্বিশেষে এই বৈঠকে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুকান্ত বাবু।

সুকান্ত মজুমদার বলেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে একত্র হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলগুলির সাড়া দেওয়া গণতান্ত্রিক পদ্ধতির একটি অংশ। এর আগেও প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সার্বভৌমত্বের প্রশ্নে বিরোধী দলগুলিকে সর্বদলীয় বৈঠকে ডেকেছিলেন। তিনি এটা কোন পার্টির পক্ষ থেকে ডাকেননি। তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে ওই সর্বদলীয় বৈঠকে যোগদান করার জন্য বিরোধী দলগুলিকে আহ্বান জানিয়েছিলেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এই একই রকম করে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিরোধীদল গুলির সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তিনি বিজেপি পার্টির পক্ষ থেকে ওই বৈঠক ডাকেননি। তিনি এই বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে।”

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির উদ্যোগে ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হয়, যেখানে সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেন। এই যাত্রার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *