মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- জেলার মাখনা হাব। যে এলাকায় মাখনা কে কেন্দ্র করে বৃহৎ শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যে এলাকার মাখনা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছে। এবার সেই এলাকায় মাখনা চাষী এবং ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই ৮০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র। বসানো হয়েছে অত্যাধুনিক মেশিন। কাজ প্রায় শেষের পথে। কাজ পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে পাশে থাকার আশ্বাস দিলেন জেলাশাসক। এলাকায় বড় যানবাহন চলাচলের সমস্যা নিয়ে জেলাশাসকের কাছে আর্জি জানালেন ব্যবসায়ীরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা। যে এলাকা মাখনা চাষের জন্য সারা রাজ্য সহ দেশে প্রসিদ্ধ। যেখানকার অর্থনীতি মূলত এই মাখনার ওপর নির্ভরশীল।জেলায় এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হরিশ্চন্দ্রপুরের মাখনার কথা নিজেদের বক্তব্যে তুলে ধরেছেন।সেই হরিশ্চন্দ্রপুর কে এবার উপহার রাজ্য সরকারের। হরিশ্চন্দ্রপুর সদরে থানার নিকটবর্তী এলাকায় তৈরি করা হয়েছে ক্লাস্টার। অর্থাৎ যেখানে মাখনা থেকে খই প্রস্তুত করা যাবে। যার ফলে উপকৃত হবেন চাষী এবং ব্যবসায়ীরা। এদিন পরিদর্শনে আসেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া। পরিদর্শন করে তিনি জানান কাজ প্রাই শেষের পথে। পরিকাঠামগত আরো কিছু উন্নয়ন প্রয়োজন হলে সেটা দেখে গেলেন। এছাড়াও এদিন জেলাশাসক এলাকায় টি ফার্স্ট নামে একটি পাউরুটি প্রস্তুতকারক ফ্যাক্টরি এবং মাখনার গোডাউন, ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর দুটি ব্লকেরই বিডিও সৌমেন মন্ডল ও তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া, সভাপতি ডব্লিউ রজক, সুমিত জিন্দাল, পাউরুটি ফ্যাক্টরির মালিক উদিত মোদি প্রমুখ। ব্যবসায়ীরা ব্যবসার সুবিধার্থে জেলাশাসকের কাছে আবেদন করেন তুলসিহাটা পর্যন্ত একটি বাইপাস রাস্তার। এছাড়াও গ্রামাঞ্চলে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।যা নিয়ে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। সেই নিয়ে আর্জিও জানান। সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলাশাসক নিতিন সিঙ্হানিয়া। ব্যবসায়ীদের আশা ভবিষ্যতে এলাকায় ব্যবসার সমৃদ্ধ হবে। যার ফলে মানুষের কর্মসংস্থান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *