ডেবরা চকে দেশের জন্য আত্মবলিদানকারী শহীদ জওয়ান ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি পালন করা হলো ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের উদ্যোগে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা চকে দেশের জন্য আত্মবলিদানকারী শহীদ জওয়ান ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি পালন করা হলো ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের উদ্যোগে।ডেবরার অবসরপ্রাপ্ত সেনা জওয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ একাধিক সেনা জওয়ান উপস্থিত ছিলেন এবং বিধায়ক তাঁদের উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান অ্যাসোসিয়েশন এর সেনারা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে তাঁদের কর্ম জীবনের বেশ কিছু অভিজ্ঞতার কথা বলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শ্রী সিতেশ ধারা, বিবেকানন্দ মুখার্জি,সোহরাব হোসেন সহ একাধিক অঞ্চলের মানুষ জন।

