উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা থেকে ৭৫টি বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীরা দের নিয়ে বিশেষ কর্মশালা।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিক্ষা জাতীর মেরুদন্ড, বর্তমানের শিক্ষার্থী ভবিষ্যতের দেশ গড়ার কান্ডারী। আর এর পিছনে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকেন কোন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা গণ। প্রাথমিক স্তরে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীদের নিয়ে অনুসন্ধান সোসাইটি ও বেস মডেল স্কুলের ব্যবস্থাপনায় রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীর বেস আর-নুর মডেল স্কুলের গার্লস ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ প্রাথমিক শিক্ষা কর্মশালা। মূলত গ্রামের বেসরকারি শিক্ষাঙ্গনের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা থেকে ৭৫টি বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষা অনুরাগীরা এই কর্মশালা যোগদান করেন।
সপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এই কর্মশালার শুভ সূচনা করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদেরা এই কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা শিক্ষক শিক্ষিকাদের সামনে তুলে ধরেন। এই কর্মশালার মূল লক্ষ্য হলো গ্রামের প্রাথমিক শিক্ষাঙ্গন গুলোর শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ করে সেই বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান বৃদ্ধি করা।
এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা বিশেষজ্ঞ ড.দেবব্রত মজুমদার, শিক্ষাবিদ ও সাহিত্যিক অশোক সরকার, শিক্ষাবিদ ও সাংবাদিক জনাব নাইমুল হক,শিক্ষাবিদ গৌরাঙ্গ সরখেল,বেস আর-নুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব খাদেমুল ইসলাম সহ বিশিষ্ট অতিথিগণ।
শিক্ষা কর্মশালয় নিয়ে অনুসন্ধান সোসাইটির কার্যকারী সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ গৌরাঙ্গ সরখেল জানান…

