ফালাকাটা থানাতে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা,র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ফালাকাটা ব্লক কংগ্রেস নেতৃত্ব।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- দেশের বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশির প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং মন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আজ গোটা রাজ্যজুড়ে বাংলার সমস্ত থানার ন্যায় ফালাকাটা থানাতে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা,র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল ফালাকাটা ব্লক কংগ্রেস নেতৃত্ব। দেশের বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশীর প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এবং মধ্যপ্রদেশের সেই মন্ত্রী বিজয় শা,কে গ্রেপ্তারের দাবিতে ফালাকাটা ব্লক কংগ্রেসের ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের। কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সহ সভাপতির তথা ফালাকাটা ব্লক কংগ্রেসের সভাপতি মৃন্ময় সরকার, ব্লক সহ-সভাপতি জহর লাল আচার্য সহ ফালাকাটার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *