পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর শহর সংলগ্ন কেরানিচটি এলাকায় একটি মেস থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর শহর সংলগ্ন কেরানিচটি এলাকায় একটি মেস থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার মাঝরাতে মেস থেকে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, মৃত ছাত্রী স্নেহা আদক মেদিনীপুর সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত বারহাট গ্রামে। দীর্ঘ সাত মাস ধরে কেরানিচটির এই মেসে থাকতো সে। মেসের দোতলার একটি রুমে তার সাথে থাকতো আরো দুই পড়ুয়া। তবে শুক্রবার সকালেই পড়ুয়ারা বাড়ি চলে যায়, এরপর শুক্রবার রাতে মেস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার দেহ। এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের তারা সে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি থানায়। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক।

