জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মী, আধিকারিক ও জন প্রতিনিধিদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল মালদা জেলা প্রশাসন।
নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা কলেজ অডিটোরিয়ামে। এদিন জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মী, আধিকারিক ও জন প্রতিনিধিদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল মালদা জেলা প্রশাসন। এই উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা শহরের কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমূল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সী, সাবিত্রী মিত্র, সমর মুখার্জি, চন্দনা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত কর্মী, আধিকারিক ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করে সম্মাননা জ্ঞাপন করেন। মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই বিভিন্ন দপ্তরের মোটামুটি প্রায় ১০০ জনকে আমরা সম্বর্ধনা জানালাম যারা খুব ভালোভাবে কাজ করছেন ২০২৪-২৫ আর্থিক বর্ষের বিভিন্ন দপ্তরের যারা কর্মী আছেন জনপ্রতিনিধিরা আছেন যারা একদম গ্রাউন্ড লেভেলে মানুষের পাশে থেকে কাজ করছেন তাদের ভালো কাজ দেখে আজ তাদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেক স্কিমের রূপায়ণ কর্মচারীরা খুব ভালোভাবে পালন করেন তাই আজ তাদেরকে সম্বর্ধনা ও সম্মাননা জানানো হলো মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে।

