একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি সাগরপাড়া থানার পুলিশ একটি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জাল আধার কার্ড তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আধার কার্ড তৈরি করার নানা জাল সরঞ্জাম ও নথি উদ্ধার হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে রানীনগর থানা এলাকায় একই ধরনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই ফের জাল আধার চক্রের হদিস পাওয়া গেল সাগরপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করত। ধৃতদের জেরা করে এখন গোটা চক্রটির কার্যকলাপ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

