স্বামী সহ শশুরবাড়ি লোকেদের অত্যাচার, বামনগোলা থানায় সাত জনের নামে লিখিত অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-স্বামী সহ শ্বশুরবাড়ির অত্যাচারের অন্তঃসত্তা গৃহবধূ ঘর ছাড়া।ঘটনাটি ঘটেছে বামনগোলা থানা হাসপুকুর এলাকায়। জানা গেছে প্রায় ছয় মাস আগে বামনগোলা ব্লকের হাঁসপুকুর এলাকার বাসিন্দা মিলন রায় এর সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে বিয়ে হয়েছিলো বীণাপাণি সরকারের সাথে।বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী সহ শশুরবাড়ি লোকেরা ওই গৃহবধূকে মাঝেমধ্যেই মারধর করতো বলে অভিযোগ।ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে মারধরের ঘটনা চরমপর্যায়ে চলে যায় সেই মুহূর্তে ওই গৃহবধ কোনক্রমে শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচায়।

গৃহবধুর অভিযোগ বিয়ের পর থেকেই তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত ঘর বন্ধ করে বেধড়ক মারধর করতে বলে অভিযোগ অন্তসত্ত্বা থাকা সত্ত্বেও তাকে মারধর সহ পেটে লাত্থি মারে বলে অভিযোগ।শশুরবাড়ি লোকের অভিযোগ তার পেটের সন্তান অন্য কারোর বলে অভিযোগ তুলে ওই গৃহবধূকে বৃহস্পতিবার রাতে মারধর করতে থাকে সেখান থেকে পালিয়ে শুক্রবার সকালে বামনগোলা থানায় স্বামী সহ শ্বশুরবাড়ির সাত জনের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন বামনগোলা থানায়।
অন্তঃসত্ত্বা থাকায় তার বাচ্চাকে বাঁচাতে থানায় লিখিত অভিযোগ দায় করে গৃহবধূ।শ্বশুরবাড়ির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি তুলে।পেটের বাচ্চাকে বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *