শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করলো AlDSO ও AIDYO

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান-বিক্ষোভে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করলো AlDSO ও AIDYO ,এইদিন মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে এই মিছিল বেরিয়ে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়।এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন ডিএসও রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড সিদ্ধার্থ শংকর ঘাটা এবং যুব সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড শীর্ষেন্দু বিকাশ শাসমল। শান্তিপূর্ণ গণ-আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ কে তীব্র নিন্দা জানিয়ে এবংঅবিলম্বে যোগ্য শিক্ষকদের সসম্মানে স্কুলে ফেরানো দাবিতে, সরকারি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত চলছে একে প্রতিরোধ করতে সর্বস্তরের ছাত্র যুবক সাধারণ মানুষকে গণআন্দোলনের শামিল হওয়ার আহ্বান জানান। এবং এই গোটা ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং রাষ্ট্রের মদতে সরকারি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে আগামী ১৯শে মে AIDSO রাজ্য কমিটির ডাকে গোটা রাজ্যজুড়ে সারা বাংলা ছাত্র ধর্মঘট পালিত হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *