শনিবার দুপুরে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় সাইরেন, আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে বাজানো হবে।
নিজস্ব সংবাদদাতা, মালদা: যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন। তবে মহড়া হিসাবে। শনিবার দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন। জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট, পুলিশ লাইন, দমকল সহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন। আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হলে এই সমস্ত সাইরেন গুলি বাজানো হবে তার আগে এই মহড়া বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

