গঙ্গারামপুর শহরের কালিতলায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় জেলা সম্মেলন।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো দক্ষিন দিনাজপুর যুব যাদব সভার সপ্তম জেলা সম্মেলন। রবিবার গঙ্গারামপুর শহরের কালিতলায় একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এদিনের এই জেলা সম্মেলন। সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন সহ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত বিশিষ্ট জনেরা।

এরপরেই শুরু হয় সম্মেলন, যাদব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যুবসমাজ কিভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয় এই জেলা সম্মেলনে।

এদিনের জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সত্য প্রকাশ ঘোষ,রাজ্য সম্পাদক প্রণব ঘোষ,জেলা সভাপতি নরেশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *