মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির পরিচালন পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী পালন।
নিজস্ব সংবাদদাতা, মালদা—–শুক্রবার ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ রবীন্দ্রানুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়। মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির পরিচালন পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে শুক্রবার এই অনুষ্ঠানের জমকালো আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানের নাম দেওয়া হয় শতকণ্ঠে রবীন্দ্রনাথ। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মালদার প্রখ্যাত শিল্পীরা রবীন্দ্র নৃত্য-গীত পরিবেশন করেন। যা দেখতে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

