সারদা, রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রির্টানের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক।
নিজস্ব প্রতিনিধি, তমলুক: সারদা, রোজভ্যালির কায়দায় অল্প সময়ে মোটা টাকা রির্টানের টোপ দিয়ে কয়েক কোটি টাকা তুলে বেপাত্তা নন্দীগ্রামের এক যুবক। অভিযুক্তের নাম অনুপকুমার দাসী। তার বাড়ি নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায়। চন্ডীপুর, এগরা, মহিষাদল, হলদিয়ার চৈতন্যপুর এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলেছিল। এক লক্ষ জমা রাখলে মাসে ২১ হাজার টাকা রির্টান। এই টোপ দিয়ে কোটি কোটি টাকা…

