মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া বাজার এলাকায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের, ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেউলিয়া বাজার এলাকায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে দাঁড়িয়েছিল একটি ছোট্ট চারচাকা হাতি গাড়ি, সেই সময় আচমকাই পিছন থেকে একটি লরি সজরে ধাক্কা মারে ছোট গাড়ির পিছনে, ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় ছোট্ট হাতি গাড়ির চালকের, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও কোলাঘাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে, অন্যদিকে এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে মৃত চালকের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *