ডুয়ার্স অঞ্চলে একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসছে।
ডুয়ার্স,নিজস্ব সংবাদদাতা: -ডুয়ার্স অঞ্চলে একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনা সামনে আসছে। তেমনই একটি ঘটনা ঘটেছে ক্রান্তি ব্লকের অন্তর্গত বারোঘারিয়া সিমুলতলা এলাকায়। সেখানকার বাসিন্দা মামপু উরাঁও (বয়স ৩০), পিতা – বুধুয়া উরাঁও, গত ৬ই মার্চ থেকে নিখোঁজ।
পরিবার সূত্রে জানা গেছে, মামপু উরাঁও ৬ই মার্চ সিলিগুড়ি মেডিক্যাল কলেজে একজন রোগীকে নিয়ে গিয়েছিলেন। একদিন পর, অর্থাৎ ৭ই মার্চ তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকেরা বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খোঁজ পাননি।
শেষমেশ ১১ই মার্চ ক্রান্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। এখনও পর্যন্ত মামপু উরাঁও-এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ তাঁকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য থাকে, তাহলে নিচের নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
যোগাযোগ নম্বর:
7063810533 / 7364003732
পরিবার এখন শুধুমাত্র সাধারণ মানুষের সহানুভূতি ও পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।

