২০১৬ সালের মালদা জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা শুভেন্দু অধিকারীকেই দিতে হবে’-এমনই লেখা দিয়ে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় ফ্লেক্স।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- শুভেন্দুর সফরের মধ্যেই মালদহের মোথাবাড়িতে তাঁর নামে ফ্লেক্স। ‘২০১৬ সালের মালদা জেলার অযোগ্য শিক্ষকদের তালিকা শুভেন্দু অধিকারীকেই দিতে হবে’-এমনই লেখা দিয়ে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় ফ্লেক্স। ব্যবহার করা হয়েছে বিরোধী দলনেতার ছবিও। কালিয়াচক- ২ নম্বর ব্লক ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের নামে ফ্লেক্স। মোথাবাড়ির চৌরঙ্গী মোড় সহ বিভিন্ন এলাকায় ফ্লেক্স। তবে ক্যামেরার সামনে এই ফ্লেক্সের বিষয়ে কোনও মন্তব্য করেনি তৃণমূল নেতৃত্ব।

