যাদের যা ক্ষতি হয়েছে আপাতত তার ৫০ শতাংশ আর্থিক সাহায্য তুলে দিলেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, মালদা—পুলিশ সুপারের কাছে তিনবার আবেদন জানিয়েও মোথাবাড়িতে আসার অনুমতি মেলেনি। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মোথাবাড়িতে আসার অনুমতি পায়। মোথাবাড়ির গন্ডগোলের ঘটনায় ৮৬জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাদের যা ক্ষতি হয়েছে আপাতত তার ৫০ শতাংশ আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন। শুক্রবার হাইকোর্টের রায়ে মালদার মোথাবাড়ি গিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এটা আমার ৮১ তম। কালকে কলকাতায় হনুমান জয়ন্তীতে হাঁটবো সেটাও আদালতের নির্দেশ পেয়ে। মোথা বাড়ির ঘটনা আমরা বরদাস্ত করব না। এখানে ৮৬ টি দোকান এবং পরিবার তারা কি অপরাধ করেছে। পুলিশের ভূমিকা খুব খারাপ। গুন্ডাদের দমন করার দায়িত্ব তো পুলিশের। পুলিশ করে না কারণ মুখ্যমন্ত্রী রেগে যাবে।

