চাকুরি ফেরতের আর্জি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।
নিজস্ব সংবাদদাতা, মালদা—চাকরি হারারা একাংশ ইংলিশ বাজারের বিধায়কের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকা।
চাকুরি ফেরতের আর্জি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার তারা বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে, তাদের নিজেদের সমস্যা, অভাব-অভিযোগ ও দাবী-দাওয়ার কথা তুলে ধরলেন বিধায়কের কাছে। অভাব-অভিযোগ, সমস্যার কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকাদের কেউ কেউ। যা দেখে চাকুরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আশ্বস্ত করে তাদের চাকুরি ফেরতের আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

