মোট ছয় দফা দাবিতে জেল ভরো আন্দোলন কর্মসূচি বালুরঘাটে করলো ভারত মুক্তি মোর্চা।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে। ওবিসি এবং সমস্ত বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে। এই দাবি সহ মোট ছয় দফা দাবিতে জেল ভরো আন্দোলন কর্মসূচি বালুরঘাটে করলো ভারত মুক্তি মোর্চা। বুধবার দুপুরে বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারত মুক্তি মোর্চার কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েনকরা হয়।
বাইট- জ্যোতিষ চন্দ্র রায়, কনভেনর, ভারত মুক্তি মোর্চা।

