মুখ্যমন্ত্রীর ঘোশনার পরেও জেলার অধিকাংশ স্কুলেই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দেখা নেই।

মহিষাদল, নিজস্ব সংবাদদাতা :- গতকাল কলকাতা নেতাজি ইন্ডোরে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের স্কুলে যাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্ত এদিন জেলার অধিকাংশ স্কুলেই সুপ্রিম কোর্টের রায়ে বাতিল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের দেখা নেই। গতকাল মুখ্যমন্ত্রী ঘোষনার পর আশার আলো দেখছিলো স্কুলের প্রধান শিক্ষকরা। কিন্তু তারা না আসায় চিন্তা বাড়ছে তাদের।

নাটশাল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্রনারায়ন পন্ডা জানান, ” আমাদের স্কুলে ১১৪৫ জন পড়ুয়া। তাদের জন্য ১৯ জন শিক্ষক ও ৪ জন অশিক্ষক কর্মচারী। তার মধ্যে তিনজন শিক্ষক ও ৩ জন অশিক্ষক কর্মচারী বাতিল হওয়ায় বেশ সমস্যা হচ্ছে। পরীক্ষা চালাতে এবং খাতা কাটতে বেশ সমস্যা হবে। কবে এই সমস্যা দূর হবে সেদিকেই তাকিয়ে আমরা।

অন্যদিকে গেঁওখালী হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তু বেরা জানান, ” আমাদের স্কুলে পড়ুয়ার সংখ্যা ৮১০ জন। শিক্ষক ২৬ জন, অশিক্ষক ৬ জন। বর্তমানে ৩ জন অশিক্ষক ও ১ জন শিক্ষক মিলে মোত ৪ জন বাতিল হওয়ায় বেশ সমস্যা হচ্ছে। আশা করেছিলাম তারা হয়তো আসবেন। কিন্তু আজ তারা এলেন না। তারা কি স্কুলে ফিরবেন সেই চিন্তায় রহিলাম।”
হলদিয়া পুনর্বাসন বিদ্যা পীঠের প্রধান শিক্ষক তপনকুমার জানা, মহিষাদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা গিরি বাগ, লক্ষ্যা হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ির স্কুলেও বাতিল হওয়া শিক্ষক ও অশিক্ষকদের দেখা মেলিনি। স্কুল পরিচালনার বেশ সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানান তাঁরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *