অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলন করলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির পৌর পরিষদীয় দলের প্রতিনিধিরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদার ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে অপশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পৌরসভায় আন্দোলন। আন্দোলন করলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির পৌর পরিষদীয় দলের প্রতিনিধিরা। আন্দোলনে নেতৃত্ব দিলেন পৌরসভার বিজেপি দলের বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি। এদিন তার নেতৃত্বেই বিজেপির ইংরেজবাজার উত্তর ও দক্ষিণ নগর মন্ডলের নেতাকর্মীরা ইংরেজবাজার পৌরসভায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একগুচ্ছ দাবীতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি সহ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা পার্থ সারথী ঘোষ, বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি, কৃষ্ণা নাথ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *