রাম নবমী উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও কলসযাত্রার আয়োজন করলেন মালদার হবিবপুর ব্লকের ভালুকবোনাবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —সারা দেশ ও রাজ্যের পাশাপাশি মালদা জেলার হবিবপুরেও পালিত হচ্ছে রামনবমী।রাম নবমী উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও কলসযাত্রার আয়োজন করলেন মালদার হবিবপুর ব্লকের ভালুকবোনাবাসী।রবিবার ভালুকবোনা থেকে মঙ্গল কলস নিয়ে মহিলারা জল আনয়নের মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।মালদা জেলার হবিবপুরের ভালুকবোনা এলাকায় দেখা গেল রামনবমী পালনে উৎসবের মেজাজ। রামনবমী উপলক্ষে ভক্তরা ভালুকবোনা থেকে পায়ে হেটে শোভাযাত্রা করে পুজোর জল আনতে যান বুলবুলচন্ডী টাঙন নদীর ঘাটে।এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু সহ প্রচুর রামভক্ত মানুষজন।ঢাক ঢোল বাজিয়ে বুলবুলচন্ডী থেকে পুজোর জল নিয়ে ভক্তরা আবার ফিরে যান ভালুকবোনা এলাকায়। উৎসবের মেজাজে সেখানেই চলছে রামনবমী উপলক্ষে পুজোপাঠ। উৎসবে শামিল হয়েছেন আট থেকে আশি সকলেই।এর সেই জল দিয়ে মন্দির ধৌতকরণের মাধ্যমে ভালুকবোনায় শুরু হবে রাম নবমীর মহাযজ্ঞ এবং মেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *