রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের উপর পুষ্প বৃষ্টি করে, তাদের মধ্যে জল ও লাড্ডু বিতরণ করে সম্প্রীতির বার্তা।
নিজস্ব সংবাদদাতা, মালদা:–রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে মালদায় অন্যরকম ছবি দেখা গিয়েছে । নজরে এল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। রাম নবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী রাম ভক্তদের উপর পুষ্প বৃষ্টি করে, তাদের মধ্যে জল ও লাড্ডু বিতরণ করে, মুখ মিষ্টি করিয়ে হিন্দু-মুসলিম ভাই-ভাই এমনই বার্তা দিলেন মালদা শহরের মুসলিম কমিটি আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা।দেখা গিয়েছে ধর্ম ভুলে একে অপরের মিষ্টি খাইয়ে গলায় মিলতে।

