রবিবার রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পুজো করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়াতে চার বিঘা জমির উপর রাম মন্দির তৈরি হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা তথা আনন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, সেই কথা সামনে রেখে আজ অর্থাৎ রবিবার রামনবমীর পূর্ণ তিথিতে ভূমি পুজো করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গত কয়েকদিন ধরে সেই পুজোকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রস্তুতিপর্ব ছিল তুঙ্গে,এই দিন কয়েক হাজার হিন্দু সনাতনীদের উপস্থিতিতে এবং বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *