ফালাকাটা থেকে বীরপাড়াগামী ১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পর জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় পথবাতি লাগানো হয়, কিন্তু বর্তমানে ওই পথবাতি গুলির অধিকাংশই বিকল।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বরে পথবাতি বিকল। ফলে সমস্যায় পড়ছেন পথচারী সহ সাধারণ মানুষ। জানা গিয়েছে, ফালাকাটা থেকে বীরপাড়াগামী ১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের পর জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় পথবাতি লাগানো হয়। কিন্তু বর্তমানে ওই পথবাতি গুলির অধিকাংশই বিকল। আলোর অভাবে সন্ধ্যার পর রাস্তাঘাট অন্ধকারে ডুবে যায়। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করছেন জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার সড়কের পাশের দোকানদাররাও। স্থানীয় সুরজিৎ মজুমদারের কথায়, “এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন বহু মানুষ যাতায়াত করেন। তাই, বাতিগুলি এমনভাবে থাকা একেবারেই কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।”

