শুক্রবারও ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে করা হয় গেট মিটিং।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা বাগান শ্রমিকদের বিভিন্ন দাবিদাবা নিয়ে উত্তরবঙ্গের ডুয়ার্স-তরাই পাহাড় জুড়ে আন্দোলনে নেমেছে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডাব্লুইউ। শুক্রবারও ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে করা হয় গেট মিটিং। জানা গিয়েছে, চা বাগানের ৩০ শতাংশ জমি টুরিজমের জন্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে এছাড়া শ্রমিকদের সময় মত বেতন প্রদান, শ্রমিকদের নূন্যতম মজুরি সহ বেশ কয়টি দাবি নিয়ে করা ওই গেট মিটিং।

