মালদায় পরীক্ষা শুরু হল কড়া নিরাপত্তায় ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —--সোমবার থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মালদায় পরীক্ষা শুরু হল কড়া নিরাপত্তা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এবছর মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩২৬৫১জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১৮৫১৩জন এবং ছাত্রী সংখ্যা ১৪১৩৮জন। এবছর মালদায় মোট ভেনুর সংখ্যা ১২২টি। মালদায় এবছর ৪২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর।উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে বিভিন্ন স্বেচ্ছাসেবী শাখা সংগঠন সহ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের এসএফআই সংগঠনের পক্ষ থেকে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

