ওরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: প্রতিবারের মতো এবারেও জিন্দাপীর সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের ওরস উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ধলদীঘিতে। ওরস উৎসব উপলক্ষে মাজারে সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পীরের মাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা। শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা মিলল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদীঘিতে। প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর…

