মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের খাদিমপুর শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে শিব পূজার আয়োজন করা হয়েছে।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ ২৬শে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট শহরের খাদিমপুর শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে শিব পূজার আয়োজন করা হয়েছে। এবছর আজ সকালেই শিব চতুর্দশী লেগেছে তাই সকাল থেকেই শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরে ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দিচ্ছে। বালুরঘাট শ্রী শ্রী লোকনাথ জ্যোতির্ময় মন্দিরের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবছরও আজ সারাদিনব্যাপী ভক্তদের জন্য শিব পূজার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিনের মতো এদিনও দুপুরে লোকনাথ বাবা সহ কালী, রাধাগোবিন্দ ও গণেশের পাশাপাশি দেবাদিদেব মহাদেবেরও অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগের পর জ্যোতির্ময় মন্দিরের পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এইদিন শিবরাত্রির ব্রত উপলক্ষ্যে শিব পূজার ফুল, বেলপাতা, বেল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল সহ পূজার অন্যান্য দ্রব্য কেনাকাটার জন্য সকাল থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *