রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় এই জেলায় বিজেপির অন্ত:কলহ প্রকাশ্যে আসতেই খোঁচা তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পরেই জেলা নেতৃত্বদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়ের। ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলার গেরুয়া শিবিরে। এদিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গড় এই জেলায় বিজেপির অন্ত:কলহ প্রকাশ্যে আসতেই খোঁচা তৃণমূলের। এরপরেই অবশ্য কিছুটা সজাগ হয়ে পা ফেলছেন ওই বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়। মানসিকভাবে ভেঙে পরার কারণেই পোস্টটি করেছিলেন বলে জানান তিনি। তবে পোস্টটি করা ঠিক হয়নি বলেও দু:ক্ষ প্রকাশ করেন সত্যেন্দ্রনাথ রায়।
জেলা বিজেপি সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলায় ২৬ টি মন্ডল রয়েছে। রবিবার রাতে ১৭ টি মন্ডল সভাপতির নাম ঘোষণা হয়েছে। এদিকে মন্ডল সভাপতিদের নাম প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় দলের জেলা রিটার্নিং অফিসার এবং জেলা সভাপতির বিরুদ্ধে বিষোদগার উগড়ে দেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে। এরপরেই অস্বস্তিতে শুরু হয় জেলা ও রাজ্য বিজেপির অন্দরে। উপড়ের চাপে পড়ে অবশেষে কিছুটা সমঝে চলার চেষ্টা করেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *