মাদারিহাট বীরপাড়া ব্লকের কালাপানি কমিউনিটি হলে বেসিক নার্সিং কোর্সের শুভ উদ্বোধন হল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার এস এস বি ১৭ নম্বর ব্যাটালিয়ন ফালাকাটার উদ্যোগে এবং ফালাকাটার একটি নার্সিং ইনস্টিটিউটের সহযোগিতায় মাদারিহাট বীরপাড়া ব্লকের কালাপানি কমিউনিটি হলে বেসিক নার্সিং কোর্সের শুভ উদ্বোধন হল। এদিন প্রদীপ প্রজ্জ্বললের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জানা গিয়েছে, ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত ওই বেসিক নার্সিং কোর্স চলবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা ১৭ নম্বর এস এস বির ডেপুটি কমান্ড্যান্ট প্রভাকর সিং ছিলেন সহকারী কমান্ড্যান্ট তেজেন্দার ধামা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *