ছানার মুইঠ্যা : শতাব্দী মজুমদার।

উপকরণ – ছানা আড়াইশো গ্রাম , তিন চামচ ময়দা ,তিন চামচ ব্যাসন, সাদা তেল একশো গ্রাম, হলুদ গুঁড়ো একচামচ , হিং এক চিমটে, গোটা জিরে ফোড়ন এর জন্য সামান্য,গোটা গরম মশলা ফোড়ন এর জন্য সামান্য, আদা বাটা এক চামচ ,একটা মাঝারি মাপের টম্যাটো বাটা,গরম মশলা গুঁড়ো অর্ধেক চামচ , তিন – চারটে কাঁচা লঙ্কা বাটা। নুন ও চিনি স্বাদ মতো , চার মগজ বাটা দু চামচ।

প্রণালী – ময়দা, ব্যসন ও নুন দিয়ে ছানা ভালো করে মেখে নিতে হবে। এর পর কড়াই তে তেল গরম হলে ছানা মুঠি করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একে একে ভেজে নিতে হবে। ওই তেলে হিং,জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টম্যাটো বাটা , আদা বাটা ,নুন,চিনি,লংকা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চারমগজ বাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে অল্প জল দিয়ে ফুটিয়ে মুঠি গুলো দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *